তালিবান ও আফগান যুদ্ধের প্রভাব ভারতের উপর। তালিবান ও আফগান যুদ্ধ।

 


কয়েক দিন ধরে আমরা খবরের কাগজে আফগানিস্তান তালিবান শব্দটি দেখছি। এখনো পর্যন্ত জানা যাচ্ছে আফগানিস্তানের ৯০% বর্ডার তালিবানদের হতে চলে এসেছে। ক্রমে ক্রমে এই তালিবান আফগানিস্তানকে নিজের কবলে নিয়ে আসছে। জাতিসংঘ এর একজন রক্ষী তালিবান জঙ্গিদের হাতে নিহত হয়েছে। ক্রমশ নিজের তন্দ্বলীলা চালাচ্ছে এই তালিবান জঙ্গি দল। 


এখন হয়তো অনেকেই জানে না তালিবান জঙ্গি দল কি? কিভাবে এই তালিবান জঙ্গি সংগঠন এত শক্তিশালী হয়ে ওঠল? 

আজকে আমরা এটাই জানব ,

●কিভাবে এই তালিবান জঙ্গি সংগঠন গড়ে ওঠল।

●কিভাবে এই জঙ্গি দল এত শক্তিশালী হল যে পুরো আফগানিস্তানকে নিজের হাতের মুঠোয় আনতে সক্ষম হচ্ছে।

● এই তালিবান জঙ্গি সংগঠনের পিছনে আমেরিকা ভূমিকা সম্পর্কে। 

● এই তালিবান ও আফগান গৃহযুদ্ধ ভারতের কি কি ক্ষতি হতে পারে। 


প্রথমত আমাদের জানতে হবে আফগানিস্তানের ইতিহাস সম্পর্কে। ১৯৭৯ সালে তৎকালীন আফগান প্রধানমন্ত্রী নুর মোহাম্মদ তারাকি খুন হওয়ার পড় আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট প্রবেশ করে আফগানিস্তানের রাজনীতিতে। এরপর আফগানিস্তানে প্রধানমন্ত্রী হলেন হাফিজুল্লা আমির। যিনি একজন কমিউনিস্ট ও বামপন্থী বিচারধারার মানুষ ছিলেন। ১৯৭৯ সালে আফগানিস্তানের প্রতিবেশি দেশ ইরানে একটি জোড়ালো সিংহাসন পরিবর্তন হয়। তৎকালীন ইরানি প্রধানমন্ত্রী একজন বামপন্থী চেতনার মানুষ ছিলেন। কিন্তু সেই দেশে তার বিরুদ্ধে ইসলামিক মানুষ গুলি বিক্ষপ শুরু করে ও তার সাথে ইরানে সিংহাসন পরিবর্তন হয়। এই দেখে আফগানিস্তানের প্রধানমন্ত্রী হাফিজুল্লা ভয় পেয়ে যান। তিনি আফগানিস্তানে নতুন করে মসজিদ তৈরি করেন। তিনি বিভিন্ন জায়গায় মানুষদের মধ্যে কুরান বিলি করতেন। তিনি কথায় কথায় আল্লহর নাম নিতেন। দেখতে দেখতে হাফিজুল্লা একজন বামপন্থী থেকে একজন ধার্মিক মানুষে পরিণত হয়। কারন তিনি কোনো ভাবেই নিজের সিংহাসন ইরানের মত ছেড়ে দিতে চাইতেন না। কিন্তু এত কিছু করার পর ও শেষ রক্ষা তিনি পাননি। কয়েক বছর পর সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে তাকে হত্যা করা হয়। 

কারন সোভিয়েত ইউনিয়ন চাইছিল না যে আফগানিস্তানে গনতন্তের প্রতিষ্ঠা হোগ। অন্যদিক হাফিজুল্লা আফগানিস্তানে কমিউনিস্ট এর বদলে গনতন্ত প্রতিষ্ঠা করছিল। 

◇ সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের প্রতি আকর্ষনের মূল কারন◇ 

যেহেতু ওই সময় সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ হচ্ছিল তাই সোভিয়েত ইউনিয়ন চাইছিল আমেরিকার প্রতি একটি শক্ত গাটি, যেটি ছিল আফগানিস্তান। যার কারনে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের প্রতি এত উৎসাহিত ছিল। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনাম ও ওই অঞ্চলে নিজের আস্তানা তৈরি করে ফেলে ছিল। যার জন্য এই ঠান্ডা যুদ্ধে অনেকে মনে করছিল সোভিয়েত ইউনিয়ন আমেরিকার থেকে এগিয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন নিজের উন্নত যুদ্ধবিমান ও নিজের আর্মি আফগানিস্তানে পাঠিয়ে দেয়।

 তবে এটা দেখে আমেরিকাও চুপ করে ছিল না 

◇ আফগানিস্তানে গৃহযুদ্ধ আমেরিকার এর ভূমিকা◇

আমেরিকা আফগানিস্তানের সোভিয়েত বিরোধী মুজাফুদ্দিন কে সামর্থন করে। তবে তার আগে আমাদের জানতে হবে কি এই মুজাফুদ্দিন। 

মুজাফুদ্দিন মূলত ইসলামিক ভাব ধারা বিশিষ্ট একটি দল। যেটি পাহাড়ি অঞ্চলে লুকিয়ে লড়াই করত। এই দলকে আমেরিকার সাথে সাথে সৌদি আবর ও এই দলকে ফান্ড করত। মুজাফুদ্দিন আস্তে আস্তে এই দলটি খুব শক্তিশালী হয়ে ওঠে। যে দলটি আগে পাহাড়ে লুকিয়ে লড়াই করত এখন সেই দল প্রকাশে এসে লড়াই করছিল। আমেরিকার দৌলতে এই দলের কাছে বড়ো বড়ো মিসাইল পর্যন্ত চলে আসে। আমেরিকা নিজের আর্মি দিয়ে ও সাহায্য করছিল। শুধু তাই না এই মুজাফুদ্দিন কে পাকিস্তান সরকার ও  ISIS  সাহায্য করছিল। ফলত এত সমর্থন পাওয়ার জন্য মুজাফুদ্দিন আফগানিস্তানে বেশ শক্ত পোক্ত জায়গা তৈরি করে নিয়ে ছিল। 




এবার সময়টা আসে ১৯৮৮ আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন এম.নাজিবুল। এই সময় তিনি পাকিস্তানের সাথে একটি নতুন শান্তি চুক্তি করে। এই চুক্তি অনুসারে দুটি দেশ একে অপরের কোনো কথাতেই থাকবে না। এবং এর সাথে সাথে আমেরিকার ও সোভিয়েত ইউনিয়নকে নির্দেশ দেয় যে সোভিয়েত ইউনিয়ন যদি আফগানিস্তান থেকে নিজেদের আর্মি নিয়ে চলে যায় তাহলে আমেরিকাও আফগানিস্তান থেকে আমেরিকান আর্মিও চলে যাবে। এই সময় সোভিয়েত ইউনিয়ন খণ্ড খণ্ড হয়ে যাচ্ছিল তাই এই নির্দেশ অনুসারে সোভিয়েত ইউনিয়নও ১৯৮৯ সালে তাদের আর্মি আফগানিস্তান থেকে সরিয়ে নেয়। কিন্তু ঘটনাক্রমে আমেরিকান আর্মি আফগানিস্তান থেকে চলে গেলেও আমেরিকা মুজাফুদ্দিন এর মতো দল গুলিকে অস্ত্র ও টাকা দিয়ে সাহায্য করছিল। এক তথ্য অনুসারে আমেরিকা প্রতি বছর আফগানিস্তানের পিছনে প্রায় ২ ট্রিলিয়ন ডলার খরচ করত।  আফগানিস্তানে সিংহাসন বদল হলেও মুজাফুদ্দিন দল তখনও বেশ শক্তিশালী হয়ে উঠেছে। 

এবার তৎকালীন আফগান প্রধানমন্ত্রী এম. নাজিবুল আফগানিস্তানকে নতুন করে তৈরি কারার পরিকল্পনা করে। তিনি আফগানিস্তানে নতুন নতুন শিল্প গড়ে তোলেন। নতুন করে আফগান সংবিধান গড়ে তোলেন।তিনি আফগানিস্তানে নতুন করে গনতন্ত্র গড়ে তোলেন। অন্য দিকে মুজাফুদ্দিন দল এম. নাজিবুলের এই ধরনের আদর্শকে বিরোধীতা করে। মুজাফুদ্দিন এম.নাজিবুলকে ইসলাম বিরোধী বলেন। এই ভাবে আস্তে আস্তে আফগানিস্তানে আবাও গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৯০ এর দশকে এই গৃহযুদ্ধ শেষ হয় এবং এই যুদ্ধে মুজাফুদ্দিন জয়ী হয়। এবার আফগানিস্তানের সিংহাসনে মুজাফুদ্দিন আধিকার করে নেয়। 

তবে এই সিংহাসনের বসে মুজাফুদ্দিন একদম ভুলে যায়  আফগানিস্তানে এক নতুন শত্রুর জন্ম হয়ে গেছে। এই শত্রুটি হল তালিবান।

   

                                   ~তালিবান~

 তালিবান যার প্রাথমিক অর্থ ছাত্র। ১৯৯৬ সালে ৫০ জনকে নিয়ে গড়ে ওঠে এই দল। যার প্রাণপুরুষ ছিল মোল্লা ওমান। পরবর্তীকালে এই দলের সাথে পাকিস্তানের  ISIS যুক্ত হয়। পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় এই তালিবান জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। আস্তে আস্তে এই দলকে সৌদি আরব ও UAE মত দেশ গুলি সামর্থন করতে থাকে। এই ভাবে আস্তে আস্তে তালিবান আফগানিস্তানে শক্তিশালী হয়ে ওঠে। ১৯৯০ এর দশকের শেষে তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। তালিবান আফগানিস্তানের সিংহাসনে বসে। শুরু শুরুতে তালিবান আফগানিস্তানে শন্তি প্রতিষ্ঠা করলেও পরবর্তী সময়ে এই তালিবান আফগান মানুষগুলির উপর ভিত্তিহীন অত্যাচার শুরু করে দেয়। তালিবান আফগানিস্তানে সিনেমা দেখা বন্ধ করে দেয়। প্রতিটি আফগান পুরুষদের লম্বা দাড় রাখা বাধ্য করে দেয়। প্রতিটি মহিলা সারা শরীর কাপড়ে ঢেকে রাস্তায় বেড়ানো বাধ্য করে দেয়। ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করে দেয়। বিদেশিদের আফগানিস্তানে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। সকল NDO গুলিকে বন্ধ করে দেয়। জাতিসংঘ্যর সকল দফতকে নষ্ট করে দেয়। 

এই সকল কারন গুলির জন্য আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে বিক্ষপ শুরু হয়। 

তার সাথে তৎকালীন ISIS দলের প্রধান ওসামা বিন লাদেনকে আফগানিস্তানে তালিবান থাকার সুযোগ করে হয়। ২০০১ সালে আমেরিকার জঙ্গি হামলার আমেরিকা ISIS,আল কায়দা ও তালিবানদের বিরুদ্ধে চটে যায়। আমেরিকা আফগানিস্তানে তার এয়ার-ষ্টাইক করে। আস্তে আস্তে আমেরিকার দৌলতে আফগানিস্তানে তালিবানদের দখল কমে আসে।২০০৪ সালে তালিবান আফগানিস্তানের সিংহাসন হারিয়ে ফেলে ও আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলে এইচ.কারজাই। 

তারপর আফগানিস্তানে নতুন করে শিল্প ও গনতন্ত প্রতিষ্ঠা হয়। ও তারপর থেকে আফগানিস্তান ও ভারতের সম্পর্কও ভালো হতে থাকে। 

এই পুরো সময় ধরে আফগানিস্তানে শান্তি রক্ষার জন্য ও নতুন আফগান সরকারকে সাহায্যের জন্য আমেরিকান আর্মি আফগানিস্তানে থেকে যায়। যার জন্য আমেরিকার এক অংশ আমেরিকার এই পদক্ষেপের জন্য সরকারকে নানা ভাবে বিরোধ করে। কারন আমেরিকানরা দাবি করছিল কেন আমেরিকা এত টাকা ও এত আর্মি অন্যদের জন্য খরচা করবে। এতে আমেরিকান নাগরিকরা কি পাবে। এই সব কথা মাথায় দেখে ২০১৮ সালে আমেরিকার প্রধান ট্রাম্প তালিবানদের সাথে শান্তির চুক্তি করে। এই চুক্তি অনুসারে তালিবান যদি আল-কায়দা ও ISIS এর মতো জঙ্গি দল গুলির সাথে সম্পর্ক বিচ্ছেদ করে তাহলে আমেরিকা আফগানিস্তান থেকে নিজেদের আর্মি সরিয়ে নেবে। 


তবে ২০০৪ এর সিংহাসন পরিবর্তন এর সাথে সাথে তালিবান জঙ্গি সংগঠন একেবারে মুছে যায়নি আফগানিস্তান থেকে। বিভিন্ন ভাবে আবারও শক্তিশালী হয়ে ওঠে তালিবান।


                  ●তাজাকিস্থানে তালিবানের প্রভাব 

তালিবান যেমন আফগানিস্তানে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠেছে তার সাথে সাথে তালিবান আফগানিস্তানের প্রতিবেশি দেশ গুলিকেও প্রভাবিত করছে। বর্তমানে তালিবান যেভাবে আফগানিস্তানের সিংহাসনের উপর আধিকার ফলাচ্ছে ঠিক তেমনই তাজাকিস্থানের সীমান্ত এলাকায় জঙ্গি কার্যকলাপ তৈরি করছে। তাজাকিস্থানে তালিবান বিভিন্ন জঙ্গি সংগঠন গুলিকে শক্তিশালী করে তুলচ্ছে। তাই বলাই যেতে পারে তালিবান আফগানিস্তানের সাথে সাথে তাজাকিস্থানের সিংহাসনের উপর ও প্রভাব ফেলছে। 


●তালিবান ও আফগান গৃহযুদ্ধ ভারতের উপর প্রভাব

 এর প্রভাবে ভারত ও আফগানিস্তানের সুসম্পর্কে নষ্ট হয়ে যাবে। কিছু দিন আগে ভারত আফগানিস্তানে যে পার্লামেন্ট ও বাধ তৈরিতে যে  ইনভেস্ট করেছিল তার উপর ও বেশ প্রভাব পরবে। যদি একবার তালিবান আফগানিস্তানের সিংহাসন দখল করে নেয় তাহলে ভারতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে।  



এখন দেখার বিষয় এই যুদ্ধে ভারত অংশগ্রহন করে কিনা। ও তার সাথে সাথে রাশিয়া ও আমেরিকার ই কি ভূমিকা পালন করবে তাও দেখার বিষয় হবে। তার সাথে সাথে বিশেষজ্ঞদের এক অংশের মতে হয়তো এই গৃহযুদ্ধই ভবিষ্যতে তৃতীয় বিশ্ব যুদ্ধে পরিণত হবে। 

কি হবে সেটা তো সময়ই বলবে। 


-ধন্যবাদ-

Comments