তালিবান ও আফগান যুদ্ধের প্রভাব ভারতের উপর। তালিবান ও আফগান যুদ্ধ।
কয়েক দিন ধরে আমরা খবরের কাগজে আফগানিস্তান তালিবান শব্দটি দেখছি। এখনো পর্যন্ত জানা যাচ্ছে আফগানিস্তানের ৯০% বর্ডার তালিবানদের হতে চলে এসেছে। ক্রমে ক্রমে এই তালিবান আফগানিস্তানকে নিজের কবলে নিয়ে আসছে। জাতিসংঘ এর একজন রক্ষী তালিবান জঙ্গিদের হাতে নিহত হয়েছে। ক্রমশ নিজের তন্দ্বলীলা চালাচ্ছে এই তালিবান জঙ্গি দল। এখন হয়তো অনেকেই জানে না তালিবান জঙ্গি দল কি? কিভাবে এই তালিবান জঙ্গি সংগঠন এত শক্তিশালী হয়ে ওঠল? আজকে আমরা এটাই জানব , ●কিভাবে এই তালিবান জঙ্গি সংগঠন গড়ে ওঠল। ●কিভাবে এই জঙ্গি দল এত শক্তিশালী হল যে পুরো আফগানিস্তানকে নিজের হাতের মুঠোয় আনতে সক্ষম হচ্ছে। ● এই তালিবান জঙ্গি সংগঠনের পিছনে আমেরিকা ভূমিকা সম্পর্কে। ● এই তালিবান ও আফগান গৃহযুদ্ধ ভারতের কি কি ক্ষতি হতে পারে। প্রথমত আমাদের জানতে হবে আফগানিস্তানের ইতিহাস সম্পর্কে। ১৯৭৯ সালে তৎকালীন আফগান প্রধানমন্ত্রী নুর মোহাম্মদ তারাকি খুন হওয়ার পড় আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট প্রবেশ করে আফগানিস্তানের রাজনীতিতে। এরপর আফগানিস্তানে প্রধানমন্ত্রী হলেন হাফিজুল্লা আমির। যিনি একজন কমিউনিস্ট ও বামপন্থী বিচার...